বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বাবলু’র ইন্তেকাল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রহুল আমিন বাবলু (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) গতকাল রোববার দিবাগত তিনটার দিকে নগরীর শালবন সেন্ট্রাল বোডস্থ বাসভবনে তিনি অসুস্থ্য হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্বীয়-স্বজন ও বিএনপি দলীয় নেতাকর্মীসহ অসংখ্য শুভাকাংঙ্খী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে ছিলেন। এছাড়াও তিনি ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত ছিলেন। ঠিকাদার হিসেবে তার পরিচিতি রয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। গতকালরোববার বাদ জোহর নগরীর সেন্ট্রাল রোড ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সুলতান আলম বুলবুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মাফিজুল ইসলাম মান্টু, মরহুম বাবলু’র ছেলে মো: হিমেল। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। পরে দাফনকার্য মুন্সীপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা রহুল আমিন বাবলুর মৃত্যুতে বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি সহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com