বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রংপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হলেন সুমন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রংপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের রংপুর মহানগরের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এতে ইমরান হোসেনকে আহবায়ক, মাহবুব হোসেন সুমনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও নুর হাসান সুমনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। নব গঠিত কমিটির সদস্য সচিব নুর হাসান সুমন এর আগে মহানগর ছাত্রদলের ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। তিনি তৎকালীন রংপুর পৌরসভার শাপলা চত্বর আঞ্চলিক ছাত্রদলের সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, শহর ছাত্রদলের সদস্য, জেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।ব্যক্তিজীবনে সদাহাস্যজ্জল এ তরুণ রাজনীতিবীদ সুমন। বনার্ঢ্য রাজনৈতিক জীবনে তাঁর নামে একাধিক মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানি নিয়ে রাজনীতির মাঠে ছিলেন। তিনি বেশ কয়েকবার কারাবরণও করেছেন। হামলা-মামলার শিকারও হয়েছেন। কর্মী বান্ধব নুর হাসান সুমন সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সু-বক্তা হিসাবে তার পরিচিতিও রয়েছেন।কমিটি গঠনের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন বলেন, তাঁকে দায়িত্ব দেয়া বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানকে ধন্যবাদ জানাচ্ছি। দল তাঁর প্রতি যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, তা তিনি পালন করবেন। মহানগর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে কাজ করবেন। আগামী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এর আগে গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারী) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন প্রদান করেন। সেই সাথে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com