বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রংপুর সদরের হরিদেবপুর ও চন্দনপাট  ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ, রংপুর ব্যুরো :
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও চন্দনপাট  ইউনিয়ন পরিষদে অসহায়-দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।  রোববার  (১৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব চাল বিতরণ করা হয়।
পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে বিনামূল্যে হরিদেবপুর  ইউনিয়ন এর ৩ হাজার ৪শত ৬১ জন মানুষের মাঝে এবং চন্দনপাট ইউনিয়নে ৩ হাজার ৬৯ জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর  সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, হরিদেবপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন,চন্দনপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন মিয়া,উপজেলা ট্যাগ অফিসার মাসুদ রানা, শফিকুর রহমান সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।  এছাড়াও সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদ ও সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com