বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্যানেল মেয়র মঞ্জু- তৌহিদুল-জাহেদা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর নব নির্বাচিত পরিষদের নতুন প্যানেল মেয়র মনোনীত হয়েছেন তিনজন কাউন্সিলর। গত রোববার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভায় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জুকে প্যানেল মেয়র-১, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামকে প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত ওয়ার্ড-৬ এর কাউন্সিলর জাহেদা আনোয়ারীকে প্যানেল মেয়র-৩ মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
নতুন পরিষদের প্রথম মাসিক সভায় নবনির্বাচিত পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন, প্যানেল মেয়র নির্বাচন, স্থায়ী কমিটি গঠন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অর্থ বরাদ্দ ও ব্যবহার, লালবাগ হাট ইজারা, কেন্দ্রীয় বাস টার্মিনালের দোকানসমূহ টেন্ডার প্রক্রিয়ায় ইজারা ও অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ ও অনুমোদন, মেডিকেল মোড়ের ডাস্টবিন অপসারণ, ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কাউন্টার কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানাস্তর, ভবনের নকশা অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিকে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণসহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভার আলোচ্য বিষয় অনুযায়ী রংপুর সিটি করপোরেশনের যেসব জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com