মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রংপুর  স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
রংপুরে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে মেহেদী হাসান (২৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার ওই কেন্দ্রের কক্ষ থেকে মেহেদী হাসান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫) কে গত ফেব্রæয়ারি মাসে মাদক থেকে বাঁচতে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলো মাদক নিরাময় কেন্দ্রে। গতকাল মঙ্গলবার তার পরিবারের লোকজন তার সাথে দেখা করে। আজ বুধবার সকালে পরিবারকে সংবাদ দেয়া হয় মেহেদী মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে শুনতে পায় সে আত্মহত্যা করেছে।
তবে স্বজনরা দাবি করেন, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিহৃ রয়েছে। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই মিঠু আহমেদ বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com