মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুর ৩ ঈগল প্রতীক পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
সবদিক দিয়ে রংপুর একটি অবহেলিত অঞ্চল। অবহেলিত এই অঞ্চলকে এগিয়ে নিতে দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। নির্বাচনে তিনি ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই প্রতীকে তিনি নির্বাচনে লড়বেন। সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান এ প্রতীক বরাদ্দ প্রদান করেন। আনোয়ারা ইসলাম রানী একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এ জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়াও রানী বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষে করোনাকালিনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। আনোয়ারা ইসলাম রানী বলেন, সারা দেশের উন্নয়নের সঙ্গে রংপুর অনেক পিছিয়ে। তাছাড়া বিভিন্ন দুর্যোগের সময় এই এলাকার প্রতিনিধিরা জনগণের পাশে থাকেন না। সব মিলিয়ে রংপুর সদর ৩ আসনটি বরাবরই পিছিয়ে। রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য এবং পরিকল্পিত উন্নয়নের জন্য তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণ পাশে থেকে সমর্থন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়নের জন্য আন্দোলন করবেন বলে জানান।
নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরকে প্রতিপক্ষ ভাবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের একজন সম্মানিত ব্যক্তি। উনাকে শ্রদ্ধা করি। তবে নির্বাচনী মাঠে উনাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। নির্বাচন ফেয়ার হলে তিনি বিজয়ী হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com