সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুর ৫ মিঠাপুকুর আসনে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৫ আসনে (মিঠাপুকুর ) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলায় জাকির হোসেন সরকারের কর্মী-সমর্থকরা। মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন সরকার বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাল্লাহ ৭ জানুয়ারি বিজয় নিশ্চিত হবে’।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com