শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় ও মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও সংগীত নক্ষত্র বাপ্পি লাহিড়ী কে সুন্দর সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করেন ১১ই মার্চ ও 12 ই মার্চ প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা । এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন, আজ ১১ই মার্চ এই অনুষ্ঠানের প্রথম দিন ও শুভ সূচনা,। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এর সাথে সাথে তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অফিসাররাও একে একে সন্ধ্যা মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানান, যে সকল শিল্পীরা মঞ্চে উপস্থিত ছিলেন সংগীত পরিবেশন এর আগে প্রত্যেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান। এবং প্রত্যেকে সন্ধ্যা মুখোপাধ্যায় গান নিজেদের কন্ঠে গেয়ে তাহাকে তাকে স্মরণ করলেন এবং দর্শকদের মুগ্ধ করলেন,। যে সকল গান আজও বিভিন্ন শিল্পীর কন্ঠে বেজে ওঠে এবং দর্শকদের মনে আলোরন সৃষ্টি করে, …………। এই দুদিনের অনুষ্ঠানে যে সকল শিল্পীরা উপস্থিত রয়েছেন ও থাকবেন। তাহারা হলেন ইন্দ্রানী সেন, হৈমন্তী শুক্লা ,শ্রীরাধা বন্দোপাধ্যায় ,শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মানসী মুখোপাধ্যায় ,সুতপা ভট্টাচার্য, মেঘলা গুপ্তা ,শিবাজী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেবমাল্য ভট্টাচার্য ,মধুরিমা দত্ত, পরিমল ভট্টাচার্য ,অরুন্ধতী চৌধুরী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, তুলিকা চক্রবর্তী, দোলা গাঙ্গুলী শুভশ্রী দেবনাথ সহ অন্যান্য শিল্পীরা এবং যাহারা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন, তাহারা হলেন সৌভিক মজুমদার ও মৌমিতা চট্টোপাধ্যায়,, বিকেল চারটে থেকে রবীন্দ্র সদন চত্বরে লাইন পড়ে যায় ,যে সকল শিল্পী প্রেমী মানুষ ও শিল্পী অনুরাগীরা, এবং রবীন্দ্র সদনের ভেতরে হল পরিপূর্ণ শুধু তাই নয় প্রতিটি দর্শক মনোযোগ সহকারে এই সুন্দর সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুষ্ঠান উপভোগ করলেন।,, এবং প্রত্যেক শিল্পীর কন্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান মনোযোগ দিয়ে শুনলেন।,,, 12ই মার্চ ঠিক সন্ধ্যা সাড়ে পাঁচটায় একইভাবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং সংগীত নক্ষত্র বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জানাবেন।