বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রমেক হাসপাতালে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রহিদুল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
সন্ত্রাসী হামলার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় তলায় ৩১ নম্বর ওয়ার্ডের অর্থসার্জারি বিভাগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাজিরহাট উত্তম বানিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে রহিদুল ইসলাম। রহিদুলের স্ত্রী জানান, আমকর স্বামীকে হত্যার উদ্দ্যেশ এই হামলা চলিয়েছে সন্ত্রাসীরা। লিমন, মামুনসহ অজ্ঞা তিন চার জন মিলে দেশী অস্ত্র দিয়ে হামলা করে। আমি এর সুষ্ঠ বিচার চাই। কিছু দিন আগে আমাদের একটা জমি ছিল সেটার হাইকোর্টের রায় পাওয়ার পরেই সন্ত্রাসীরা এই রায়কে মানতে নারাজ তাই সন্ত্রাসীরা আমাদের উপরে এই হামলা চালিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে রহিদুল ইসলাম বলেন, গতরাতে কাজ শেষ করে বাসায় ফেরার সময় সন্ত্রাসী কায়দায় লিমন, মামুনসহ তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে রড মোটরসাইকেলের চেইন দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে অতকিত এলোপাথারি মারপিট করে। এক পর্যায়ে আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে ধাওয়া করে জোর পূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে নেয়। গাড়ির ভিতরেও আমাকে কুপিয়ে গুরুত্বর জখম করায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারা আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো অভিযোগ করি নাই। আমার মাথায় আঠারোটা সেলাই পড়ছে বাম হাত ভাঙ্গি পড়ছে। পায়ে সেলাই পড়ছে, আমি একটু সুস্থ্য হলেই তাদের বিনুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com