বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনলেন ছাত্র সমাজের সভাপতি আল মামুন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রংপুর:
বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর জেলা জাপার সদস্য আল মামুন।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আল-মামুন বলেন, রংপুর-১ আসনে গত ৩৭ বছরে স্থানীয় প্রার্থী না থাকায় স্থানীয়দের চাওয়ার পরিপেক্ষিতে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির দুর্গ বলে এই আসনের স্থানীয় বাসিন্দা হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করি। হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের প্রতি ভাললাগা হতেই আমি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ৩ বছর। ৩ বছর ভালো কাজ করার পরে আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি । আল মামুন আরও বলেন, রংপুর-১ আসনে মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ তরুণ। এই তরুণ ভোটাররাই আগামী দিনে দেশের নেতৃত্ব নির্ধারণ করবে। নদী ভাঙন এলাকা গঙ্গাচড়ার মানুষ অনেক অবহেলিত তাদের চাওয়া স্থানীয় একজন এমপি হলে তাদের সুখ দুঃখের সাথী হতে পারবো। আশা করি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যার স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনা করবে।আল মামুন বলেন জিএম কাদের স্যার আমাকে জাতীয় পার্টি হতে লাঙল প্রতিকের চুড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করলে বিপুল ভোটে জয় লাভ করে এই আসনটি উপহার দিব ইনশাআল্লাহ। উল্লেখ্য, রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১-৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com