বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীজুড়ে হঠাৎ ঘন কুয়াশা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

কয়েকদিন থেকেই রাজশাহীতে শীত অনুভূত হচ্ছে। সকালে পড়ছে শিশির। তবে হঠাৎ শুক্রবার ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশার। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। তবে সকাল ৯টার দিকে কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ। এই কুয়াশা শীতের আগমনী বার্তা এনেছে রাজশাহীতে। শুক্রবার (২৮ অক্টোবর) এমনই ছিলো রাজশাহী শহরের দৃশ্যপট। এখন ভোরে বেশ শীত অনুভব করছেন রাজশাহীর মানুষ। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তিন দিন ধরে রাজশাহীর তাপমাত্রা কমছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে রাজশাহীর রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেনও চলেছে একইভাবে। হালকা শীতের কারণে গায়ে গামছা জড়িয়ে কাজের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। ভোররাত থেকে শীত অনুভূত হওয়ায় কম্বলমুড়ি দিয়ে ঘুমাচ্ছেন অনেকেই। বৈদ্যুতিক পাখার ব্যবহারও কমেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েকদিন ধরেই রাজশাহীর তাপমাত্রা কমছে। রোজই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এরমধ্যে মাঝারি ধরনের কুয়াশা দেখা না গেলেও শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যেতে দেখা গেলো।
তিনি বলেন, ‘বলতে গেলে এই কুয়াশা শীতের আগমনী বার্তা নিয়ে এলো। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। প্রতিদিনই তাপমাত্রা কমবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধানও কমে আসবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com