বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে এনজিও কর্মীদের অত্যাচার, জেলা প্রশাসকের দারস্ত হলেন ভুন্তভোগীরা

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
করোনা মহামারীতে দীর্ঘদিন ধরে চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন সাধারন মানুষ। সঞ্চয়ের টাকা দিয়ে তারা নিজ নিজ সংসার চালিয়েছেন তারা। এর মধ্যে দিনমুজুরআর খেটে খাওয়া মানুষদের ছিলো করুন অবস্থা। তারা সরকারী প্রনোদনা আর রাসিক মেয়রের খাদ্য সহায়তা নিয়ে ছেলে মেয়েদের আহার যুগিয়েছেন। আর এই করোনা মহামারীতে কিস্তি না নেয়ার জন্য এনজিও গুলির উপর সরকারী নির্দেশ ছিলো।
নির্দেশনা অনুযায়ী এনজিও মাঠকর্মীরা কিস্তি আদায় থেকে বিরত ছিলেন। এরই মধ্যে লকডাউন শেষ হয়ছে। এনজিও’র মাঠকর্মীরা বাড়ি বাড়ি গ্রাহকদের কাছে কিস্তি আদায়ের জন্য যাচ্ছেন। স্বাভাবিক নিয়মেই সাপ্তাহিক ও মাসিক কিস্তির টাকা পরিশোধ করছেন গ্রাহকরা।
তবে সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। তারা কিস্তি সম্পূর্ণ টাকা দিতে পারছেননা। এতে মাঠকর্মীরা গ্রাহকদের সাথে হৈচৈ করা সহ দূরব্যবহার করছেন।
এ নিয়ে গতকাল বুধবার নগরীর চন্দ্রিমা থানা ও শাহমখদুম থানার গাংপাড়া এলাকার মোসাঃ ফিরোজা আক্তার ও মোসাঃ আফরোজা বেগম নামে দুই নারী রাজশাহী জেলা প্রশাসকের কাছে পৃথক পৃথক দু’টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তারা উল্লেখ করেছেন, পারিবারিক প্রয়োজনে প্রয়াস, ব্র্যাক ও ডাম ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছিলাম। নিয়মিত কিস্তিও দেই। কিন্তু করোনা মহামারীতে আমার স্বামী একবারেই বেকার হয়ে পড়েছিলেন। চক্ষু লজ্জার মাথা খেয়ে লাইনে দাঁড়িয়ে চাউল এনে ছেলে মেয়ের মুখে অন্ন দিয়েছি।
এখন লকডাউন শেষ হয়েছে। আমার স্বামীও কর্মস্থানে গেছে। আবারও স্বাভাবিক নিয়মে এনজিও মাঠকর্মীদের নিকট কিস্তি প্রদান করবো। কিন্তু তারা কোনভাবেই অল্প টাকা নিতে চাচ্ছেন না। বলছে ঘরের টিন খুলে নিয়ে যাবে। সকাল, দুপুর, বিকেল, রাত ইচ্ছা মতো বাড়িতে আসছে চিৎকার হৈচৈ করছে।
কোন ভাবেই তারা সমস্যার কথা শুনবে না। দিতেই হবে কিস্তির টাকা। এছাড়াও এই এলাকায় অধিকাংশই অসহায় নিম্ন আয়ের মানুষের বসবাস। ঘরে ঘরে কিস্তি। তাদের সাথেও একইরকম আচারন করছে টিএমএসএস ইসলামী ফাউন্ডেশান, পল্লী মঙ্গল কর্মসূচী, জিবিকা, মানবসেবা অভিযান, প্রয়াস, ঢাকা ড্রাম, গাক, ইউডিপিএস ফাউন্ডেশান, পদক্ষেপ, আরআরএফ, ব্যুরা বাংলাদেশ নামে এনজিও কর্মীরা।
ঘুম কেড়ে নিয়েছে ওই এলাকার দিশা, ইতি, পারভিন, বেদানা, ফিরোজা, সেলিনা, মিরাসহ একাধিক নারীর। তাদের বক্তব্য অনুযায়ী তারা আগে যা কিস্তি প্রদান করতেন এখন থেকে তার অর্ধেক প্রদান করবেন। স্বচ্ছলতা ফিরে আসলে আগের মতোই স্বাভাবিক নিয়মে তারা কিস্তির টাকা পরিশোধ করবেন।
তাদের দেয়া অভিযোগ হাতে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, কিস্তির টাকা আমি মওকুফ করতে পারিনা। তবে এনজিও‘র প্রধানদের চিঠি করে ডাকবেন এবং আগামী তিন মাস কিস্তির অর্ধেক টাকা নেয়ার জন্য বলবেন। পরে জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরে যান তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com