শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদা-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ধানের শীষের প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। আরও উপস্থিত ছিলেন মহানগর ১নং ওয়ার্ডের বিএনপি শীর্য নেতৃবৃন্দ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com