শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা, ২৪টি ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন, ২৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫), স্বপন (৩৫) ও নূর আমীন সোহাগ (১৮), তারা নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামাল খাঁ এলাকার বাসিন্দা। মুস্তাকিন (৪৮), সে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকার সাইদুর ইসলাম (৩৫), নাহিদ ইসলাম (২৪), ও মারুফুর ওরফে মারুফ (২৫), সে দোমাদী এলাকা বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইমরানের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি ও মারুফের বিরুদ্ধে পুঠিয়া থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

রাজশাহীতে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে বিপুল দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ এনামুল হক বাবু (৫৮), নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলিহল গোলচত্বর কড়ইতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ এনামুল হক বাবু, সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রাণীদিঘী গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে।
এ ব্যাপারে গ্রেফতার মাদক কারবারী এনামুল হক বাবু বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com