বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে ট্যাপেনটাডল ও যৌন উত্তেজক ক্যাপসুলসহ দুইজন ভুয়া ডাক্তার গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বানেশ্বর বাজার এলাকায় ট্যাপেনটাডল ট্যাবলেট যৌন উত্তেজক ক্যাপসুল ও বিএমডিসি ভুয়া সার্টিফিকেটসহ দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রোববার বিকেল সোয়া ৫টায় পুঠিয়া থানাধিন বানেশ্বর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিচ যৌন উত্তেজক ক্যাপসুল (৩) বিএমডিসি ভুয়া সার্টিফিকেট উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়া থানাধিন বিড়ালদহ গ্রামের মোঃ আঃ রাকিবের ছেলে মোঃ ফজলে রাব্বী অরফে রাব্বী (২১) ও একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আঃ রাকিব (৫০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে জনৈক মোঃ আঃ রাকিব তাহার মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে চিকিৎসা প্রদান করে আসছে। একই স্থানে ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃ ও অন্যান্য মাদক জাতীয় ঔষধ গোপনে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেল সোয়া ৫টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের উত্তর পার্শ্বে কলেজ মার্কেটে মমতা ফার্মেসীতে পৌছামাত্রই গ্রেফতারকৃত মোঃ ফজলে রাব্বী অরফে রাব্বী ও মোঃ আঃ রাকিব দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ভুয়া ডাক্তরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গতকাল সোমবার সকালে তাদের আদালাতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com