সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)। মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই নারী, তাঁর স্বামী ও স্বজনদের পথরোধ করা হয়। এজাহার অনুযায়ী, ওষুধ কেনার একটি প্রস্তাবে তাঁরা রাজি না হলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে টানাহেঁচড়া এবং তাঁর স্বজনদের মারধরের অভিযোগও করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) তৌহিদ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com