বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে পৌনে ১কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী গোদাগাড়ীতে ৭০০ গ্রাম হেরোইনসহ মোঃ শাকিল (২১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার দুপুর দেড়টায় গোদাগাড়ী থানাধীন ফরিদপুর গ্রামের একটি আম বাগানের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ শাকিল চাঁপাইনবাবগঞ্জ‘কে জেলার ভোলাহাট থানার বড়গাছি গ্রামের মোঃ আল আমিনের ছেলে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন ফরিদপুর গ্রামে রাজ্জাকের আম বাগানের ভিতরে ১জন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সেখানে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম হেরোইনসহ মোঃ শাকিল নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com