বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলায় ভাতিজার হাসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদপুরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইদ্রিস আলী ওই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর ছেলের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিত-া হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর ছেলে পক্ষ নিয়ে তার ভাতিজা আফজাল হোসেন বিরোধে জড়িয়ে পড়েন। পরে উত্তেজিত হয়ে আফজাল হাসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেন। হাসুয়ার কোপে ইদ্রিস আলীর এক পায়ের উরুতে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা জানান, তারা বাড়িতে কাজ করছিলেন। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর পা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য তারা মর্গে অপেক্ষা করছেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ গাজিউর রহমান বলেন, অভিযুক্ত আফজাল হোসেনও আহত হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com