রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আইডি বাগানপাড়া এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। অভিযানের সময় ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে একজনকে সাত দিন, একজনকে এক দিন, চারজনকে পাঁচ দিন এবং বাকি পাঁচজনকে তিন দিন করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৃথক অভিযানে গুড়িপাড়া লেকপাড় এলাকা থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com