শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন।শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১৩পিস ইয়াবা ট্যাবলেট সহ মনিরুজ্জামান ওরফে রানা (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা সহ শাকিল ওরফে মান্না (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আফতাব হোসেন রেন্টুকে চার মাস, আসাদকে সাত দিন এবং নাজমুল হককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।