শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত তিন দিনব্যাপী শিশু হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত আয়োজিত এ কার্যক্রমে তিন থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছেছে।
স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, কোর্ট-নাটোর সড়ক থেকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সংযোগ সড়ক প্রশস্ত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-কে নির্দেশনা দেন।
তিনি আরও জানান, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চীনের অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালট্যান্ট ও ডিরেক্টর প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ চিকিৎসক, সমাজসেবক, রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com