রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রাজশাহীতে হাতুড়ে ডেন্টিস্টের চিকিৎসায় পুড়ল শিশুর শরীর!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে হাতুড়ে ডেন্টিস্টের ভুল ওষুধে পুড়ল শিশু রাফির শরীর। সারা শরীরে আগুনে পোড়ার মতো দগদগে ক্ষত ও ফোসকার সুষ্টি হয়েছে।
এমন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সাত বছরের শিশু আব্দুর রাফিকে।
হাতুড়ে চিকিৎসকের নাম মফিজুল হক। তিনি রাজশাহীর কাঁটাখালী পৌরসভার বাজারে চেম্বার খুলেছেন। এর আগেও তার বিরুদ্ধে এমন ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ আছে। চেম্বারের সামনের সাইনবোর্ডে লেখা চিকিৎসক। অথচ তিনি কথিত মেডিক্যাল টেকনোলজিস্ট।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুর দাঁত ব্যথা কমাতে ভুল ওষুধ দেওয়া হয়েছে। ভুল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শিশুর শরীরে এ অবস্থা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুত স্বাভাবিক হতে পারে। নয়তো শিশুটির শরীরের আরও ক্ষতি হতে পারে। আক্রান্ত হতে পারে কণ্ঠনালী ও চোখও।
শিশুর বাবা বলেন, ছেলের দাঁত তোলার পর ব্যথা শুরু হয়। এ সময় কাছের ডাক্তার হিসেবে কাঁটাখালী বাজারের ডেন্টিস্ট মফিজুল হকের কাছে নেওয়া হয়। তিনি দু’টি ওষুধ লিখে দিলে সেগুলো খাওয়ানোর ১২ দিন পর গোটা শরীরে ক্ষত দেখা দেয়। ঠোঁটে পোড়ার মতো ক্ষত হয়। পরে অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আমরা তো জানি না সে একজন ভুয়া ডাক্তার। জানলে তার কাছে চিকিৎসা করাতাম না। আমার ফুটফুটে ছেলের এমন অবস্থা করায় সেই ডাক্তেরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যেন আর কারো সন্তানের এমন পরিস্থিতি না হয়।
এ বিষয়ে রাজশাহী ডেপুটি সিভিল সার্জন রাজিউল হক বলেন, মফিজুল নামের এই চিকিৎসকের কোনো নিবন্ধন নেই। তাকে চেম্বার করতে দেওয়ার কোনো মানেই হয় না। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলেই চিকিৎসক পরিচয়দানকারী প্রতারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com