বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীর গোদাগাড়ীতে মুদি ব্যবসায়ীকে হত্যা চেষ্টা করলো দূর্বৃত্তরা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে রাজশাহীর গোদাগাড়ীতে রুহুল আমিন (৪০) নামের এক মুদি ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মাদারপুর গ্রামে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। আহত রুহুল আমিন (৪০) গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের দাউদ আলীর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আব্দুল হান্নান বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মুদি ও বিকাশ ব্যবসায়ী রুহুল আমিনের কাছে থেকে একই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মামলার প্রধান আসামী মতিউর রহমান রুবেল (৩০) বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা নেয়। এরপর রুহুল আমিন মতিউর রহমান রুবেলের কাছে সেই পাওনা টাকা চাইলে সে আজ দিব কাল দিব বলে ঘুরাতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।
এরপর গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে মতিউর তার গোডাউনের সামনে পাওনা টাকা দিবে বলে রুহুল আমিনকে ডেকে নেয়। পাওনা টাকা পাবার আশায় সরল বিশ^াসে রুহুল আমিন সেখানে গেলে পরিকল্পিতভাবে ইসরাইল হোসেনের ছেলে মামলার দ্বিতীয় আসামী সোহেল রানা (২৭) সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন দলবদ্ধ ভাবে ধারালো অস্ত্র দিয়ে রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে বাম হাতের কব্জির উপর ও মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় রুহুল আমিন দৌড়ে নিজ বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, মুদি ও বিকাশ ব্যবসায়ী রুহুল আমিনকে কুপিয়ে আহত করা হয়েছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুহুুল আমিনের রক্তমাখা লুঙ্গি, ১টি বাটন মোবাইল ফোন, ১ জোড়া স্যাভেল ও ঘটনাস্থলের পাশের ড্রেন থেকে ১টি চাপ্পর উদ্ধার করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com