সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক 

রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী  রাজশাহী:

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবক ব্যাগ ফেলে পালিয়ে গেলেও তাকে শনাক্ত করেছে বিজিবি। রবিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে এসব মাদক জব্দ করে খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল।  বিজিবির দাবি, পালিয়ে যাওয়া যুবক মোঃ রাব্বিল মিয়াকে (২৫), তিনি পবা উপজেলার ১০ নম্বর খিদিরপুর মিডিলচর গ্রামের রবিউল ইসলামের ছেলে। সোমবার দুপুর ১২টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ঘটনায় রাব্বিল মিয়ার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com