বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

রাজশাহীর ৪ কিশোরী নিখোঁজের ৩দিনের মধ্যে উদ্ধার পাঁচারকারী মহিলা আটক

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ভোরে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে ফুসলিয়ে পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া ৪জন কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। এসময় গ্রেফতার হয়েছে পাচারকারী নারী চাঁদনী।
গ্রেফতার পাচারকারী মোসাঃ চাঁদনী (৩০), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার কোর্ট বুলনপুর এলাকার মোঃ সুরুজ আলীর স্ত্রী।
তিনি আরও বলেন, গত (২৬ জুলাই) সকালে ৪জন কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়। কিন্তু বিকেলে তারা বাড়ী ফিরছে না দেখে তাদের অভিভাবকরা খোঁজ খবর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদের জানায়, চাঁদনী নামের এক নারী-সহ ওই চার কিশোরীকে নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বের গেট দিয়ে যেতে দেখেছে।
এরপর চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে চাঁদনী কাউকে না জানিয়ে প্রায় সময় ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর আবার ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কিশোরীদের অভিভাবকদের ধারণা করেন পাচারকারী চাঁদনী-সহ তার সহযোগিরা তাদের মেয়েদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজুর পর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোঃ সজীবুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স ওই নারীর অবস্থান সনাক্ত করে।
অবশেষে শুক্রবার (২৯ জুলাই) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৪ কিশোরীকে উদ্ধার করে ।
জিজ্ঞাসাবাদে পাচারকারী চাদনি স্বিকার করে বলে যৌন কার্যকলাপের জন্য কিশোরীদের (স্কুল ছাত্রী) পাচার করেছিলো সে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com