বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
“দেখা হলো বন্ধু প্রানের ক্যাম্পাসে” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত। সকাল ৯.৪৫মিনিট র‍্যালী আরাম্ভ করে সমাজবিজ্ঞান বিভাগ থেকে সীমান্ত নোঙর শেষ হয়। পূনর্মিলনী  আরিফুর রহমান শিপন এর সভাপতিত্বে পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ডঃ মোঃ আব্দুল মালেক সরকার।
অনুষ্ঠান সূচীতে রয়েছে  র‍্যালী, পবিত্র কোরআন তেলওয়াত, শোক প্রস্তাব দোয়া,পরিচিতি পর্ব, মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা,লটারি, বিকালের নাস্তা, পুরষ্কার বিতরণ ও সমাপনী ঘোষণা।
শুক্রবার ২৩ ডিসেম্বর রাজশাহীর সিমান্তে নোঙ্গরে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ ওমর ফারুক ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মীর জাহাঙ্গীর আলম,জয়নব শাহানা, বিলকিছ নাসরিন, পাপিয়া সুলতানা পপি, তারিক আজিজ রিমন,মনিরুল ইসলাম মনি, হাসানুজ্জামান নোবাল, তানিয়া ইফ্ফাত শায়লা, শাহনাজ শিরীন, বর্না, শায়লা,সুমি, শিরিন, হ্যাপি, আজিজ, ইব্রাহিম, রেজা,আনোয়ার, জিয়া, রবিউল, পাপিয়া পারভিন পপি, আনজারুল, রিমন ,মেধা, উমারা প্রমুখ।
সমাপনী বক্তব্যে আঃ কুদ্দুস প্রামানিক বলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের উৎসাহ না পেলে আমরা এতদূর আসতে পারতাম না । আমাদের চলার পথকে আরো শক্তিশালী করার জন্য আপনারা সব সময় পাশে ছিলেন, আশাকরি আগামীতেও থাকবেন। তোমাদের সবার আগামী দিনগুলি ভালো কাটুক এই আশা কামনা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি  ড: মোঃ আব্দুর রহমান বলেন, যারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশাকরি আপনারা সব সময় এভাবে পাশে থেকে আমাদের অগ্রযাত্রাকে সাফল্যমন্ডিত করবেন। ভবিৎষতে আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব। তাই সবার জীবন সুন্দর হোক এটাই কাম্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com