সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার (০৫ মার্চ) দুপরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, হল প্রাধ্যক্ষ পরিষদ এটা করেছে। এটা নিয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। হল ফি পূর্বে যেমন ছিল সে অবস্থাতেই থাকার নির্দেশ দিয়েছেন উপাচার্য। বর্ধিত ফি স্থগিত। সবার সাথে কথা বলেই হল ফি বৃদ্ধির বিষয়টি জানানো হবে। এদিকে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’র ব্যানারে বর্ধিত হল ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা পূর্বের ফি অর্থাৎ ২ হাজার ৮০০ টাকার পরিবর্তে ৯০০ টাকাই বহাল রাখার জোর দাবি জানান। এসময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এর আগে, হল প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় হলের ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রাধ্যক্ষরা। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহান জানান, ইতোপূর্বে সংযুক্তি ফি হলভেদে আলাদা ছিল। সব হলেই ৯০০ টাকা ছিল না। এজন্য প্রাধ্যক্ষ পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যেন সবগুলো হলে একই ফি থাকে। হলের বিভিন্ন খাত থাকে, সেগুলোর জন্য ১৮০০ টাকা এবং সংযুক্তি ফি বাবদ ১০০০ টাকা ধরে নতুন সংযুক্তি ফি ২৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com