মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মো: আব্দুল আজিজ (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টায় রাজপাড়া থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো: আব্দুল আজিজ মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো: আজগর আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েল।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মো: আব্দুল আজিজ নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে এসআই মো: রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার আব্দুল আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com