মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:

রাজশাহীর মহানগরীতে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় মহানগরীর মতিহার থানাধীন মধ্য খুজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর মতিহার থানাধিন খুজাপুর এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ হায়দার আলী (২৮) ও একই এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ মুন্না ইসলাম (২২)।বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রর‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত ২টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর মতিহার থানাধীন মধ্য খুজাপুর এলাকার বিহারী মাঠে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ দ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫টি ওয়ান শুটারগানসহ দুইজন অস্ত্র ব্যবসমায়ীকে গ্রেফতার করা হয়। তবে ব্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতার আসামীরা জানায় পলাতক আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ৫টি ওয়ান শুটারগান বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। এ ব্যপারে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com