সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে ৮ জয়াড়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৮জন জুয়াড়িতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস নগদ- ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো: মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার মোঃ আজাহার প্রামানিকের ছেলে মোঃ মুক্তার(৩২), একই এলাকার (জনৈক মুক্তার এর বাড়ীর ভাটাটিয়া) মৃত মোহাম্মদের ছেলে মোঃ আজাহার হোসেন অরফে আজু(৫০), (জনৈকা রিনা বেগমের বাড়ীর ভাড়াটিয়া), মোঃ আবুল মন্ডলের ছেলে মোঃ ময়নুল ইসলাম(৩৫), তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে মোমতাজুর রহমান(৩০), একই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আফজাল হোসেন অরফে ডালিম(৩৩), একই এলাকার (জনৈক আজিবার এর বাড়ীর ভাড়াটিয়া) মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ আলতাব হোসেন(৪৮), শিলিন্দা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল হক(৩২), রাজপাড়া থানার (ভাটাপুকুর, সিদ্দিকের গ্যারেজের রিকশা চালক) মোঃ আজিজুলের ছেলে মোঃ আসলাম(২৪)।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা শাখার পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, মঙ্গলবার (২১ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া জনৈক মুক্তারের বসত বাড়ির নীচ তলায় একদল জুয়াড়ি জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে তাস এবং নগদ ১১,৫০০ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে এসআই মোঃ শামিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com