শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাবি’তে দুই ছিনতাইকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় গণকবর এলাকায় ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রæয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশে বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোহন আরাফাত রিপন (২১) সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে ও মোঃ হাসিব তন্ময় (১৯), একই থানার নতুন বুধপাড়া এলাকার মোঃ হাসানের ছেলে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সন্ধার পৌনে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ৩য় বর্ষে এক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশে বাগানে দাঁড়িয়ে তার বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এসময় আরাফাত ও হাসিব এসে ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় শিক্ষার্থীদের চিৎকার শুনে ক্যাম্পাসে টহলরত মতিহার থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারী আরাফাত ও হাসিবকে আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com