বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাবিতে ভর্তি পরীক্ষা, পশ্চিমাঞ্চলের ৩ ট্রেনের ছুটি বাতিল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চাপ সামলাতে রাজশাহীগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আউয়াল।
আব্দুল আউয়াল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে রাজশাহী-ঢাকা-রাজশাহী রেল সড়কে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আগামী ২৮ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৩০ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার কারণে গোবরা-রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ২৭ মে থেকেই অতিরিক্ত দুটি কোচ সংযোজন করা হবে। এর মধ্যে একটি প্রথম শ্রেণি এবং একটি শোভন চেয়ার আসনের কোচ। এই ট্রেনটিতে অতিরিক্ত কোচ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। তাছাড়া অন্য চারটি ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত। এর মধ্যে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ারের কোচ, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেসে একটি করে প্রথম শ্রেণি ও শোভন চেয়ারের কোচ অতিরিক্ত সংযোজন করা হবে। আর রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে একটি করে প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার জন্য এ বছর চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জনের। ৩ হাজার ৯৩০টি আসনের জন্য এই শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাজশাহী আসবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com