বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাবি ছাত্রদলের ২নেতাকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রলীগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের দুই নেতাকর্মীকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করার ঘটনা ঘটেছে। শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য (দপ্তর) নাফিউল ইসলাম জীবন বলেন, “বিএনপির অবরোধকে সমর্থন জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম। এমন সময়ে রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ধাওয়া করে এবং আমাদের দুইজনে নেতাকে ব্যাপক মারধর করে ক্যাম্পাস ছাড়া করেন।”
নাফিউল ইসলাম আরো জানান, “মারধরের স্বীকার দুই নেতা হলেন, রাবি ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান ও মহানগর ছাত্রদলের আওতাভুক্ত একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রিন্স।”
বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছেন তিনি। এসময় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদও’ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের দিকে যায়। অন্যদিকে, রাবি ছাত্রলীগের একটি শোডাউনও একই জায়গায় অবস্থান করছিল। ছাত্রদলের দুই নেতাকে মারধরের বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, “আমরা হরতালের দিন থেকেই ক্যাম্পাসে শক্তভাবে অবস্থান করছি। গত পরশুদিন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী দুইটি একাডেমিক ভবনে তালা দিয়ে ছিল। আমরা তা খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করেছি। মাহমুদুল মিঠুর নেতৃত্বে আজও কিছু ছাত্রদল নেতাকর্মী বিশৃঙ্খলা করার জন্য ক্যাম্পাসে এসেছিল। আমরা তাদের ধাওয়া দিয়ে বের করে দিয়েছি। যতক্ষণ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে আমরা তাদের পাহারাদার হিসাবে ক্যাম্পাসে অবস্থান করব।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com