বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাবি ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর অবরুদ্ধ!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্রীকে র্যাগিয়ের ঘটনায় তদারকি করতে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (১ মার্চ) দুপুর পোনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের বিচার ও পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল গেটের সামনে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান নেয়। সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টা তাদের বিভাগের সভাপতির সাথে খারাপ ব্যবহার করেছেন। তারা আরও অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টা অভিযুক্ত শিক্ষার্থী নুরুন্নাহার দোলনের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের হুমকি দেন। পরে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে উপাচার্যদ্বয়, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক এসে ছাত্র উপদেষ্টাকে উদ্ধারের চেষ্টা করেন। এসময় সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটি দাবি জানালে সে দাবি পূরণে প্রশাসন আশ্বস্ত করলে তারা হল গেট ছেড়ে দেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনেন। এনিয়ে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘হল কেন্দ্রিক সিনিয়র জুনিয়রের মধ্যে বাকবিতণ্ডা হয়, ভুল বোঝাবুঝি হয়। পরে এটা সমাধানের দায়িত্ব স্যারের কাছে গেলে আমাদের কাছে মনে হয়েছে তিনি ঠিকঠাক সমাধান করেননি। তাই আমাদের এই কর্মসূচি।’বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম বলেন, ‘আমরা সবার সাথে বসবো। ছাত্র-শিক্ষক সবার সাথে বসে এর সমাধান করার চেষ্টা করবো এবং ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করবো। আলোচনা করে এর সমাধান করা হবে।’ উল্লেখ্য, রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের এক শিক্ষার্থীকে সাতদিন ধরে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে একই হলের নুরুন্নাহার দোলন নামের সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। নির্যাতন সইতে না পেরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com