বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রামগড় ৪৩বিজিবি কর্তৃক ২৬লাখ টাকার ভারতীয় ঔষধ ও কাঠ জব্দ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫লাখ ৬৩হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও ২০লাখ ৪৫হাজার টাকার অবৈধ কাঠ আটক করেছে।সোমবার(১৭ অক্টোবর) ৪৩বিজিবি’র আওতাধীন রামগড় পৌরসভার মহামুনি বিওপি’র একটি টহল দল সীমান্তবর্তী ফেনী নদীরকুল নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৫লাখ ৬৩হাজার ১শ ২১টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করে। এদিকে, একইদিন ভুজপুরের হেঁয়াকো বিওপি‘র একটি টহল দল মোহাম্মদপুর এলাকা হতে আকাশমনি গাছের গোলকাঠসহ ১টি হিনো পিকআপ আটক করে। আটককৃত গাছের মূল্য প্রায় ২০লাখ ৪৫হাজার টাকা। এসময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটককৃত ভারতীয় ঔষধগুলো রামগড় থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পিকআপ ও কাঠ হেঁয়াকো বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই ব্যক্তিকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com