বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব-৫ জানায়, অভিযানে সরকারি আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুজন পলান, মোঃ সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছাঃ রিনা পারভিন। মোবাইল কোর্ট তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে র্যাব জানিয়েছে।