বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাষ্ট্রপতির আদেশে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিফট কিনতে ছয় কর্মকর্তার তুরস্ক সফর স্থগিত

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :

লিফট কেনার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তার তুরস্ক সফরকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে সফরটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২ জুন) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের তুরস্ক যাত্রা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এ সফরের সব আয়োজন বাতিল করেছেন। এর আগে, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের তুরস্কে ভ্রমণের যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। তিনি বলেন, লিফট কিনতে বিদেশ যাওয়ার বিষয়টি দুঃখজনক। এটি কিনতে এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। উন্নতমানের লিফট যারা সরবরাহ করেন তাদের প্রতিনিধি দেশেই রয়েছে। তাদের মাধ্যমে দেশ থেকে কেনা সম্ভব। উপাচার্যের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ভিসি বলেছেন, এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের না। তাহলে কী এই টাকা আকাশ থেকে পড়েছে। তিনি এই টাকা বিদেশ না গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার পরামর্শ দেন।তবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) জি এম আজিজুর রহমান বলেন, উপাচার্য তুরস্ক যাওয়ার বিষয়টি স্থগিতের কথা জানিয়েছেন। এর বেশি কিছু বলতে পারবো না।প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, অ্যাকাডেমিক ভবনসহ পাঁচটি আধুনিক নির্মাণাধীন ভবনের জন্য ২৫টি লিফট কিনতে ৭ জুন তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর পাবনা সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এরপরই সফর স্থগিত করলো কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com