বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাসিক মেয়র লিটনের প্রচেষ্টায় সরকারিকরণ হলো রাজশাহী সার্ভে ইনস্টিটিউট

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ে ঐকান্তিক প্রচেষ্টায় সরকারিকরণ হলো ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’। ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও সরকারিকরণ করে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ এর উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী’কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন প্রতিষ্ঠান হিসেবে ‘রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট’ নামে নামকরণ ও ১১.০১.২০২২ তারিখ হতে সরকারিকরণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’
এদিকে রাজশাহী সার্ভে ইনস্টিটিউট সরকারিকরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। একইসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ধন্যবাদ জানান রাসিক মেয়র। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সার্ভে ইনস্টিটিউট সরকারিকরণ হওয়ায় আমরা রাজশাহীবাসী অত্যন্ত আনন্দিত। এতে শিক্ষানগরী রাজশাহীতে নতুন মাত্রা যোগ হলো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী সহ সংশিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, শিক্ষানগরী রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেববাজার সংলগ্ন সোনাদীঘির পশ্চিমে ১৮৯৮ সালে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। ১৯০২ সালে এক বছর মেয়াদী আমিনশীপ ও দুই বছর মেয়াদী সাব-ওয়ারসিয়ার কোর্স চালু হয়ে ১৯৮৫ সাল পযর্ন্ত চালু ছিল। ১৯৮৫ সালে ডিপ্লোমা-ইন-সিভিল-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ঝঁৎাবুরহম ঞবপযহড়ষড়মু) চালু হয়। ২০০০-২০০১ শিক্ষাবর্ষ হতে শুধু চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছিল। নগরীর কচুয়াতৈল এলাকায় প্রায় তিন একর জমির ওপর সার্ভে ইন্সটিটিউটের নতুন ভবনসমূহ ও ক্যাম্পাস নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১০ মে সার্ভে ইন্সটিটিউটের নতুন এই ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com