রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রুয়েট সেলিম হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হলের (৩৫৫ নং) রুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম: তানভির ফুয়াদ রুমি (২৪) তিনি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের ১৮/১৯ শিক্ষা বর্ষের (৪র্থ) ছাত্র। তার বাড়ি সৈয়দপুর জেলায়।
নাম প্রকাশ না করার শর্তে সেলিম হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৩য় বর্ষের এক শিক্ষার্থী জানায়, বুধবার দুপুর ১টার দিকে ক্লাশ শেষে হলে ফিরে রুমি। এ সময় সে তার রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দুপুরে খাবার সময় রুম থেকে বের হচ্ছে না দেখে সহপাঠীরা রুমের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করা হয় তাকে। ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় ফুটা দিয়ে উঁকি মেয়ে দেখা যায়, রুমি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। এক পর্যায়ে হল থেকে নগরীর মতিহার থানায় ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, রুয়েট সেলিম হলের ৩৫৫ নং রুম থেকে রুমি নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com