বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরোঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চালু করেছে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড। জার্মান রিটেইলার ‘কিক’ এর অর্থায়নে ও জিআইজেড এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মাঝে ল্যাপটপ হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে। উপাচার্য এই প্রকাল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, এই প্রকল্পের কো-অর্ডিনিটর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, ‘কিক’ এর প্রতিনিধি জেকলিন থালমান ও মনজুর হোসেইন কাশফিন, জিআইজেড এর প্রতিনিধি মুবাররা মোর্শেদ ও আসাদুজ্জামান রুমন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
জিআইজেড এর প্রতিনিধি মুবাররা মোর্শেদ জানান, শিক্ষার উন্নয়নে বাংলাদেশে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা এবং অবদান রাখার পাশাপাশি নিম্ন আয়ের জনগোষ্ঠি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ চলমান রাখার উদ্দেশ্যে স্বনামধন্য জার্মান পোশাক ব্র্যান্ড ‘কিক’ এর সহযোগিতায় জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই স্কালারশিপ প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ প্রত্যেক মাসে আর্থিক সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com