বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গাজিপুর ও ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, সিরাজগঞ্জ :

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গাজিপুর ও ঢাকা থেকে  গ্রেফতার হয়েছে।   গত ১৫ ও ১৬ জুন ঢাকার গাজিপুর ও শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের মৃত বুদ্দ সরকারের ছেলে মোঃ রাসুল(২০) ও মৃত হামেদ সরকারের ছেলে দুর্জয় সরকার(২০)।  মামলার এজাহারের সুত্রে জানা যায়,  গত ৬জুন  বিকাল ৪টার সময় ধর্ষিতা কড্ডা রেলস্টেশন থেকে গন্তব্য স্থানে যাবার জন্য অজ্ঞাতনামা ব্যক্তির অটোভ্যানে উঠে । পরবর্তীতে উক্ত অটোভ্যানে অটোচালক সহ আরো ৩ জন উঠে।  রাত ৮টার সময় সিরাজগঞ্জ সদর থানার সায়েদাবাদ ইউনিয়নের ইকোনমিক জোনের ভিতর নিচু জঙ্গলে অজ্ঞাতনামা ৪ আসামীরা  ধর্ষীতার মুখ চেপে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ০৭ জুন ধর্ষীতা নিজে বাদী হয়ে  ৪ জন অজ্ঞাতনামা আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে।  যার মামলা নং- ১৪, তারিখ-০৭/০৬/২০২৬।  ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, অধিনায়ক দিকনির্দেশনায় গত ১৫ জুন বিকালে র‌্যাব-৪, সিপিসি-২ আভিযান দল আসামি মোঃ রাসূল(২০) কে ‘‘ঢাকা জেলার সাভার থানাধীন ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকা এবং ১৭ জুন দুপুরে র‌্যাব-২ সিপিসি-৩ আভিযান দল মোঃ দূর্জয় সরকার(২০) কে ‘‘ডিএমপি শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com