বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

র‍্যাবের সোর্স সন্দেহে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৪

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর
র‍্যাবের সোর্স সন্দেহে নির্যাতনের ভিডিও ভাইরাল মামলার চাঞ্চল্যকর ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-৩ এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মৃত জমশের আলীর পুত্র মোঃ মিলন মিয়া (৩৫), একই এলাকার এনতাজ আলীর পুত্র মোঃ লিমন মিয়া (২৫), গঙ্গাচড়া উপজেলার নজির আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম (৩০) এবং রংপুর নগরীর মেডিকেল পূর্বগেইট এলাকার মৃত সবুর রহমানের পুত্র মোঃ মিস্টারকে (৩৫)তিনি জানান, গ্রেফতার আসামিরা মাদক ব্যবসাসহ অন্যান্য অপকর্মের সাথে জড়িত। উক্ত আসামিরা ভিকটিমকে তাদের মাদক পারাপার ও পরিবহনের কাজে নিয়োজিত করার জন্য বলে এবং ভিকটিম তাতে অসম্মতি জানায়। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে আসামি মোঃ মিলন মিয়ার বসত বাড়ির শয়ন কক্ষে ডেকে নিয়ে আটক করে। ঘরে ভিকটিমকে লোহার পাইপ দ্বারা এলোপাতাড়ি আঘাত করে জখম করে এবং উলঙ্গ হতে বাধ্য করে। এরপর আসামিগণ ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ ও সংরক্ষণ করে। ভিকটিম আসামিদের মাদক কারবারে সহযোগিতা না করায় প্রাণনাশের হুমকি দেয় এবং নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩০ জুলাই লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করে। ঘটনার পর পরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। র‍্যাব বুধবার ঢাকা মহানগরীর টিকাতলী এলাকায় অভিযান পরিচালনা আসামিদের গ্রেফতার করে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ ভিকটিমের নগ্ন ছবি এবং ভিডিও ধারণ পূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com