বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মনোনীত হলেন মাজেদী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষক নেতা ও সংগঠক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী। গত ২১ জানুয়ারী শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া ও মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ তাকে এই পদে মনোনীত করেন। তিনি বর্তমানে রংপুর নগরীর কেল্লাবন্দ আর্দশ বহুমুখী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, রংপুর-রাজশাহী বিভাগীয় ও রংপুর জেলার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত রয়েছেন। তিনি রংপুরসহ সারাদেশের শিক্ষক-কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া আদায়সহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে বিতর্কিত পাঠ্যবই বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট থেকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ আহ্বান করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ৪ মার্চ রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উক্ত পদে তাকে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির নীলফামারীর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম রুহুল ইসলাম, পঞ্চগড় জেলার আহবায়ক মাওলানা মোঃ সাইফুল্লাহ, রংপুর জেলা শাখার সদস্য সচিব মাওলানা মোঃ হোসেন সোহরাওয়ার্দী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল মমিন জিহাদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com