বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষকরা সমাজের দর্পণ এবং জাতির মেরুদণ্ড। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী বিপথগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, নেতৃত্বের অহংকার যেন কাউকে স্পর্শ না করে। সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি সুশৃঙ্খল শিক্ষাঙ্গণ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহী নয়, দেশ-বিদেশে অসংখ্য বরেণ্য শিক্ষাবিদ গড়ে তুলেছে। তাঁর স্ত্রীসহ পরিবারের অনেক সদস্য এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন বলেও তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, রাজশাহী টিটিসির জন্য একটি বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কলেজের খেলার মাঠকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। ভূমিমন্ত্রী শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন পরিচালনা কর্মকর্তা, নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং তাদের শপথ পাঠ করানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com