বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

শিক্ষক হওয়ার স্বপ্ন পূরুণ হলো না তৃতীয়বর্ষের ছাত্রী নদীর

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে জান্নাত নদী (২১) নামের এক কলেজছাত্রীর ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃত নদীর স্বামী রাকিবুল হাসিব সজিবকে আটক করা হয়েছে। রোববার সকালে মহানগরীর বোয়ালিয়া থানার তেরখাদিয়া এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে রামেক মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত নদীর মা আঞ্জুয়ারা বেগমের দাবি, তার মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন।
নদীর পরিবার জানায়, মাত্র দেড় বছর আগে নওগাঁর সান্তাহার এলাকার সারোয়ার হোসেনের ছেলে সজিবের সঙ্গে নদীর বিয়ে হয়। বিয়ের সময় নদীর শর্ত ছিল তিনি লেখাপড়া করবেন। কিন্তু বিয়ের পর থেকেই তার স্বামী সজিব লেখাপড়ায় বাধা দেন। শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে ছয় মাস আগে রাগ করে মায়ের বাড়ি চলে যান নদী। এর পর আবারও বুঝিয়ে নদীকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। নদীর মা আঞ্জুয়ারা বেগম জানান, মাত্র সাত বছর বয়সে নদী বাবা হারান। এর পর আমি আবারও বিয়ে করি। নদী আমাদের সঙ্গেই থাকত। আমি সামান্য বেতনে আয়ার চাকরি করি। এ কারণে নদী টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাত। সে রাজশাহী মহিলা কলেজে বাংলায় অনার্স তৃতীয়বর্ষের ছাত্রী ছিল। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষক হবে। কিন্তু তার আগেই তার শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করল। তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, কলেজছাত্রী নদীর মৃত্যুতে আত্মহত্যায় প্ররাচণার অভিযোগে তার সৎবাবা গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা করেছেন। প্রাথমিক তদন্তে সজিবের বিরুদ্ধে নদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। নদীর লাশ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com