বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব- ডেপুটি স্পীকার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি :

জয় বা পরাজয় নয়, সুস্থ‌্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। এখানে কেউ বিজয়ী হবে, আর কেউ বিজয়ী হওয়ায় সহযোগিতা করবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ‌্যমে সুস্থ‌্য মানব-সম্পদ গড়ে তোলা হয়, এটি আমাদের দায়িত্ব। আমরা যখন ছাত্র ছিলাম হানাদার বাহিনী আমাদের এ ধরণের সুন্দরভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয় নি। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে, নিরস্ত্র বাঙালি হানাদারদের বিপক্ষে যুদ্ধ করে জয়লাভ করে। শিক্ষার্থীদের নিকট সংগ্রামের সঠিক ইতিহাসকে তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব।  শনিবার (২৮ জানুয়ারী) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, পাবনার সাঁথিয়ায় দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।ডেপুটি স্পীকার বলেন, চেতনা ও ইতিহাস সমৃদ্ধ জাতি ছাড়া কোন জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। একসময়ের পিছিয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। দেশে এখন ডিজিটাল শিক্ষা ব‌্যবস্থা চালু আছে এবং স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন। আর স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষা, স্মার্টি কৃষক, স্মার্ট নাগরিক। বাংলাদেশের উন্নয়নের জন‌্য সুনাগরিক তথা স্মার্ট নাগরিক প্রয়োজন।মোঃ শামসুল হক টুকু বলেন, স্মার্ট বাংলাদেশ মানে নৈতিক শিক্ষা গ্রহণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে কোন অপরাধী, ধুমপায়ী, মাদকাসক্ত ও মাদক-ব‌্যবসায়ী থাকবেনা। স্মার্ট বাংলাদেশে গণতন্ত্র সুসংহত থাকবে ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতিও চলবে না। বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টাকে মূলোৎপাটন করা হবে। দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সভাপতি ও ডেপুটি স্পীকারের সহকারী একান্ত সচিব মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ রবিউল করিম হিরুসহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাঁথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com