শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শিক্ষার পরিবেশ ভালো রাখতে নেতাকর্মীদের লক্ষ্য রাখতে বলেছেন ছাত্রলীগ সভাপতি

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,দিনাজপুর:
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনানুষ্ঠানিক সফরে বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবার আগে ভালো রাখতে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) রংপুরে সাংগঠনিক কর্মসূচিতে যোগদান পথে দুপুর ২ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।এসময় ছাত্রলীগের সভাপতি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার মান এবং এ বিশ্ববিদ্যালয়ের যে হয়তো ছাত্রলীগের আদর্শের সাথে সম্পৃক্ত নয়, অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসেছে সে যেন মানসম্মত লেখা পড়ার পরিবেশ পায়, ভালো থাকার পরিবেশ পায় সেই পরিবেশটি নিশ্চিত করতে হবে। এখানে ছাত্রলীগের পদপ্রত্যাশী যারা রয়েছে তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রমেন্ট নষ্ট হয় এমন কোনো কার্যক্রম করা যাবে না।বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির ব্যাপারে সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা খুব দ্রুতই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভার আয়োজন করবো এবং কর্মীসভার মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করবো।অডিটোরিয়ামে বক্তব্য শেষে হাবিপ্রবি ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদের সাথে মতবিনিয় করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com