মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শুক্রবার থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
হঠাৎ করে তেলের দাম বাড়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে রাজশাহী বিভাগে কর্মবিরতী ডেকেছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে আজ শুক্রবার থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ ধর্মঘটের আহ্বান করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন।
এতে করে আজ থেকে অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ থাকবে রাজশাহীসহ বিভাগের আট জেলায়। তবে রাজশাহী থেকে বাস চলাচল করবে না বা রাজশাহীতে বাস ঢুকবে না। তবে অন্য জেলা থেকে বাস চলাচল করতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, হঠাৎ করেই তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে যা খুবই অস্বাভাবিক। এ অবস্থায় আমাদের বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com