বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শুভেন্দুর জবাবে সন্তুষ্ট নয় কমিশন, করা হল সতর্ক, রাহুলের প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

শুভেন্দু অধিকারীর উত্তরে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। তাঁকে সতর্ক করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারির পরই মঙ্গলবার বিজেপি নেতা রাহুল সিংহের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, রাহুলের উপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। চতুর্থ দফা ভোটে কোচবিহারের শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিস দেয় নির্বাচন কমিশন। দু’জনের বিরুদ্ধেই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। মমতার প্রচারে নিষেধাজ্ঞার পরই শুভেন্দুর উত্তরে ‘অসন্তুষ্ট’ কমিশন তাঁকে সতর্ক করে। মমতাকে নিয়ে শুভেন্দুর করা মন্তব্য নিয়েই এই সতর্কবার্তা বলে কমিশন সূত্রে খবর। এর পর রাহুলের প্রচারের উপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞার খবর প্রকাশ্যে আসে।

শীতলখুচির ঘটনা নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। তৃণমূল-বিজেপি, দু’দলই একে অপরের ঘাড়ে দোষ ঠেলছে। সেই পরিস্থিতিতে রবিবার হাবড়ার চোংদা মোড় থেকে বাণীপুর পর্যন্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে রোড শো করেন বিজেপি প্রার্থী রাহুল। ওই রোড শো শেষে রাহুলের কাছে শীতলখুচির ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হয়। তিনি বলেছিলেন, ‘‘শীতলখুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী ৪ জনকে মারল, তার জন্য বরং শো কজ করা উচিত তাদের।’’ শনিবার চতুর্থ দফা ভোটের দিন শীতলখুচিতে একটি বুথে ৮ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আহত ৪ জনকে উল্লেখ করেই রাহুল এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com