বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সজিব ওয়াজেদ জয়কে সদস্য করায় করায় উজ্জীবিত নেতাকর্মীরা

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ছেলে ড. ওয়াজেদ মিয়া দম্পত্তির পূত্র সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি গত শনিবার ঘোষণা করা হয়। এদিকে সজীব ওয়াজেদ জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য করায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। অনেক নেতাকর্মী চাইছেন, সামনের নির্বাচনে জয় রংপুর-৬ আসন (পীরগঞ্জ) থেকে নির্বাচন করুক। এতে দল আরও শক্তিশালী হবে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত রংপুর জেলার আহবায়ক কমিটি গত শনিবার অনুমোদন দেয়া হয়। কমিটিতে জয়কে এক নম্বর সদ্য করা হয়। জয়কে এক নম্বর সদস্য করায় অনেকে নেতাকর্মী চাচ্ছেন জয় রংপুর থেকে সক্রিয় রাজনীতিতে অংশ গ্রহণ করুক। জয়ের নেতৃত্বে রংপুরে আওয়ামী লীগকে আরও গতিশীল করা সম্ভব। কারণ হিসেবে অনেকে মনে করছেন জয় রংপুরের কৃতি সন্তান। তিনি দলের হাল ধরলে দল সুসংগঠিত হবে।
এব্যাপারে রংপুর জেলা কমিটির আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল বলেছেন, জয় আগেও জেলা কমিটির এক নম্বর সদস্য ছিলেন। ওই ধারাবাহিকতায় আমরা তার নাম কেন্দ্রে পাঠিয়ে ছিলাম। তাকে ১ নং সদস্য সদস্য করে কেন্দ্র থেকে কমিটির অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, আমরা চাই সজিব ওয়াজেদ জয় আগামী নির্বাচনে দলের হয়ে পীরগঞ্জ থেকে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা পীরগঞ্জবাসির বহুদিনের আশা। জয় সক্রিয়ভাবে রাজনীতিতে এলে দলের গতি পাবে। দলও সুসংগঠিত হবে।

পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুল সহ কয়েকজন নেতাকর্মী বলেছেন, পীরগঞ্জের মানুষ জয়ের দিকে চেয়ে রয়েছেন। জয় সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করলে রংপুর, পীরগঞ্জসহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ভিন্ন এক মাত্রা এনে দিবে। তারা চান জয় পীরগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হোক।
রংপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বলেন, তরুণ ও যুব প্রজন্মসহ রংপুরের মানুষ আশায় বুক বেঁধেছে জয় সক্রিয় রাজনীতে মাঠে নামবেন। তিনি রাজনীতে আসলে আমরা উজ্জীবিত হবো। রংপুর আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে ২০১০ সালের ২৫ ফেব্রæয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রাথমিক সদস্যপদ দেয়া হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে। তিনি আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে রংপুর জেলার কাউন্সিলর হিসেবে যোগদান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com